প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
লৌহজংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আবু বকর সিদ্দিক , ✅ গণমাধ্যম কর্মী ||
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় লৌহজং উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত,গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।পরে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ভিডিওচিত্রের মাধ্যমে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা হয়।অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে বক্তব্য রাখেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বোরহান উল ইসলাম,লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন বাদল এবং লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ফেরদৌস হেলাল।বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট,জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।একই সঙ্গে দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন,দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরি। জাতীয় ঐক্য,সম্প্রীতি,দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনা ধারণ করে দেশের কল্যাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি সমাজে শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ঐতিহাসিক এ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারীরা দেশের ইতিহাস,জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব