প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যাপক অংশগ্রহণ
কে এম নূহ পারভেজ বিজয় , গণমাধ্যম কর্মী ||
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এছাড়া দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ জসিমউদ্দীন জনি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নেতৃত্বেও নেতাকর্মীদের উল্লেখযোগ্য ও সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ্য করা যায়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত স্লোগান ও মিছিলে মুখরিত পুরো শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বর এবং গাঙ্গিনার পাড় হয়ে স্টেশন রোডের ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। ঐতিহাসিক ৭ নভেম্বরের এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ দলটির প্রতি তাদের গভীর শ্রদ্ধা এবং সাংগঠনিক সুদৃঢ় সম্পৃক্ততার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব