প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬
চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, জাতীয় ঐক্য, সংহতি ও গণতন্ত্র রক্ষায় এই দিবস আমাদের অনুপ্রেরণা যোগায়। নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজনে: উপজেলা প্রশাসন, চন্দনাইশ, চট্টগ্রাম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব