প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল (৬২) গ্রেপ্তার হয়েছেন।শনিবার (৭ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় দায়ের করা শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২০, তারিখ ২০ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-৩৩৬ মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে আনোয়ার হোসেন বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবুল শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের হাজীবাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব