প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ১৭৪ একশত চুয়াত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ পাঁচ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালীব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭/১১/২০২৬ খ্রিঃ তারিখ ১৬:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাশন পালোয়ান পাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ফিরোজ (৩০), পিতা-মৃত খায়রুজ্জামান, মাতা-রহিমা বেগম, সাং-তরফপাহাড়ী,থানা- সাদুল্লাহপুর, গাইবান্ধা, এ/পি রাজাশন পালোয়ান পাড়া খোরশেদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা ২। মোঃ সুজন(৩৪), পিতা-মৃত তারা শেখ, মাতা- সাজেদা বেগম, সাং-কাজীকাটা, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি রাজাশন পালোয়ান পাড়া জমীর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ জামরুল ইসলাম(৩৬), পিতা- তারাজামান সরকার, মাতা- সমেলা বেগম, সাং-তরফপাহাড়ী, থানা-সাদুল্লাহপুর, জেলা-গাইবান্ধা, এ/পি রাজাশন পালোয়ান পাড়া, খোরশেদ এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ সবুজ (২৪), পিতা-মোঃ সাদা মিয়া, মাতা-মোসাঃ আলাতন খাতুন, সাং-আগপয়লা, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি রাজাশন আমতলা মন্ডল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৫। মোঃ চাঁন মিয়া (৩৫), পিতা-মৃত হাসান আলী, মাতা-হাজেরা বেগম, সাং- সৈয়দপুর,থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি রাজাশন পালোয়ান পাড়া আতা মন্ডল এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১৭৪ (একশত চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১৭.০৪ গ্রাম (মূল্য অনুমান ৫২,২০০/-(বায়ান্ন হাজার দুইশত) টাকা গ্রেফতার করেন।উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ ফিরোজ (৩০), এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ২ নং আসামী মোঃ সুজন(৩৪), এর বিরুদ্ধে ০১ টি মাদক মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব