প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের সাংগঠনিক পরিধি বৃদ্ধি পেয়েছে এগিয়ে যাচ্ছে নাগরিক ফোরাম
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামবাসীর মৌলিক অধিকার নিয়ে কথা বলার একমাত্র সংগঠন হিসেবে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম এগিয়ে যাচ্ছে।চট্টগ্রামের উন্নয়ন, নাগরিক অধিকার, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় ফোরাম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিভাগীয় প্রশাসনের কাছে নাগরিকদের দাবি-দাওয়া তুলে ধরা, স্মারকলিপি প্রদান এবং জনসচেতনতা তৈরিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামবাসীর মৌলিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।ক্যাপশন বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব