প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
কচুয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত,
মোঃ আনোয়ার হোসেন ||
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।৮ নভেম্বর (রবিবার) সকালে উপজেলা প্রশাসক ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায়ীবৃন্দ এবং বিএনপি'র অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব