প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
"রামপাশার মাটি ও মানুষের নেতা হাজী আজাদ আলী মেম্বারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ
মৌঃ হোসাইন আহমদ ||
"রামপাশার মাটি ও মানুষের নেতা হাজী আজাদ আলী মেম্বারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ"বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:বিশ্বনাথ উপজেলার ৪ নং রামপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল ইউপি সদস্য, শোষিত-বঞ্চিত মানুষের শেষ আশ্রয়স্থল জননেতা হাজী আজাদ আলী মেম্বার-কে আগামী নির্বাচনে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক মতবিনিময় ও নির্বাচনী সভায় বক্তারা এই দাবি জানান।বক্তারা বলেন, হাজী আজাদ আলী মেম্বার শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি রামপাশার প্রতিটি মানুষের সুখ-দুঃখের বিশ্বস্ত সাথী । বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসা, হামলা-মামলা ও অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো মাঠ ছেড়ে যাননি, বরং নিজের জীবন বাজি রেখে গরিব ও অসহায় মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজি, সহজ-সরল ও আপাদমস্তক ধর্মপ্রাণ এই মানুষটি এলাকার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার কারো মৃত্যু সংবাদ শুনলেই যিনি সবার আগে জানাজা ও দাফন-কাফনের কাজে ছুটে যান, এবং যেকোনো শুভ পরিণয় কিংবা সামাজিক উৎসবে যিনি অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন—তাঁকেই এবার ইউনিয়নের কাণ্ডারি হিসেবে দেখতে চায় রামপাশাবাসী। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের এখন একটাই স্লোগান—"রামপাশার আগামী দিনের চেয়ারম্যান হিসেবে হাজী আজাদ আলী মেম্বারকে দেখতে চাই।"
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব