প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
পীরগাছায় ইয়াবাসহ দুইজন আটক।
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুরের পীরগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে রংপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।জেলা গোয়েন্দা পুলিশের একটি দল পীরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে। পরে আটক দুজনকে পীরগাছা থানায় নেওয়া হয়।আটক ব্যক্তিরা হলেন, পীরগাছা উপজেলার ৫ নম্বর ছাওলা ইউনিয়নের জুয়ান কান্দিনার চর গ্রামের মো. জিয়াউর রহমান (৪০)। তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী বলে উল্লেখ করা হয়েছে। তাঁর পিতার নাম মো. আব্দুল কাদের সরকার।অপরজন হলেন, উপজেলার ২ নম্বর পারুল ইউনিয়নের কিশামত সেচাকান্দি গ্রামের মো. শরিফুল ইসলাম (৪৫)। তাঁর পিতার নাম মো. হাফিজার রহমান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন থানা পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব