প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
চিলাহাটি এক্সপ্রেসে ছিনতাইকারীর ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশ মুজাহিদ কমিটি পঞ্চগড় জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক
মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, ✅ গণমাধ্যম কর্মী ||
সৈয়দপুরে মোবাইল ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে ধরতে গিয়ে ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা, গুরুতর আহত অবস্থায় রংপুরে নেওয়ার পথে মৃত্যু।সৈয়দপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি পঞ্চগড় জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক নামে এক প্রধান শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) ঢাকা থেকে চিলাহাটি আসার পথে এ ঘটনা ঘটে।জানা যায়, আব্দুর রাজ্জাক তাঁর সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করিয়ে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি সৈয়দপুর এলাকায় পৌঁছালে এক ছিনতাইকারী তাঁর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ট্রেনের গতি কম থাকায় ছিনতাইকারীকে ধরতে তিনি নিচে নেমে যান। এ সময় ছিনতাইকারী তাঁকে ধাক্কা দিলে তিনি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তাঁর হাত, পা ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে তাঁকে দ্রুত রংপুরে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।নিহত আব্দুর রাজ্জাক ভাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাউলাগঞ্জ প্রামাণিকপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।চিলাহাটি এক্সপ্রেসে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। এর আগেও চিলাহাটির জুলি ফারহানা ছিনতাইকারীর কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ধারাবাহিক এমন ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।প্রশ্ন উঠেছে, চলন্ত ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার? রেলওয়ে কর্তৃপক্ষের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়েও নতুন করে আলোচনা প্রয়োজন।ট্রেনে ছিনতাই প্রতিরোধে নিয়মিত নিরাপত্তা টহল, ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।একজন শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু রেলযাত্রীদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব