প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিলেটে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
মৌঃ হোসাইন আহমদ ||
মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিলেটে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান জনতার অনলাইন প্রেসক্লাব বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ 'ভাসানী ওসমানী স্মৃতি সংসদ, বাংলাদেশ'-এর পক্ষ থেকে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে এই স্মারকলিপিটি পাঠানো হয়।স্মারকলিপিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর জন্ম-মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের ছবি টাঙানোসহ মাওলানা ভাসানীকে 'জাতির পিতা' ঘোষণার দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদানকালে ভাসানী ওসমানী স্মৃতি সংসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন:আমিনুল ইসলাম বকুল, সভাপতি, ভাসানী ওসমানী স্মৃতি সংসদ।তালুকদার মোঃ মকবুল হোসেন, প্রেসিডিয়াম সদস্য, ভাসানী ওসমানী স্মৃতি সংসদ।মোঃ জাহিদ নুর, সাধারণ সম্পাদক, ভাসানী ওসমানী স্মৃতি সংসদ।মেরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক, ভাসানী ওসমানী স্মৃতি সংসদ।নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধিকার আন্দোলন ও শোষিত মানুষের অধিকার আদায়ে মজলুম জননেতা মাওলানা ভাসানী এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর অবদান অবিস্মরণীয়। ইতিহাস থেকে তরুণ প্রজন্মকে দেশপ্রেমের শিক্ষা দিতে রাষ্ট্রীয় পর্যায়ে তাঁদের যথাযথ সম্মান প্রদর্শন করা সময়ের দাবি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী এই স্মারকলিপির যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।#মাওলানাভাসানী #বঙ্গবীরওসমানী #স্মারকলিপি #ভাসানীওসমানীস্মৃতিসংসদ #সিলেট #জাতীয়খবর
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব