প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মাজারের গানের অনুষ্ঠানে গিয়ে চুরি হলো একমাত্র সম্বল, চালক ছাব্বিরের চোখে এখন শুধুই অন্ধকার! 😭🛺
মৌঃ হোসাইন আহমদ ||
💔 মাজারের গানের অনুষ্ঠানে গিয়ে চুরি হলো একমাত্র সম্বল, চালক ছাব্বিরের চোখে এখন শুধুই অন্ধকার! 😭🛺ক্ষণিকের অসতর্কতা আর কয়েক মিনিটের ব্যবধানেই ওলটপালট হয়ে গেল একটি খেটে খাওয়া পরিবারের স্বপ্ন! সিলেটের বিশ্বনাথে মাজারের গানের অনুষ্ঠান দেখতে আসা যাত্রীদের নামিয়ে চা খেতে গিয়েছিলেন চালক ছাব্বির হোসেন। কিন্তু চা খেয়ে ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রেখে গিয়েছিলেন সেখানে সেটি আর নেই। গভীর রাতে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেছে তার ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশাটি (সুনামগঞ্জ-থ-১১-২২৭৮)।নিজের বলতে কিছুই ছিল না ছাব্বিরের। অন্যের গাড়ি ভাড়ায় চালিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করতেন পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে। আজ সেই উপার্জনের একমাত্র মাধ্যমটি হারিয়ে তিনি সম্পূর্ণ নিঃস্ব। একদিকে উপার্জনের পথ বন্ধ, অন্যদিকে গাড়ির মালিকের ক্ষতিপূরণের মানসিক চাপ—সব মিলিয়ে এক চরম দুশ্চিন্তা আর আর্থিক সংকটে কাটছে তার প্রতিটি মুহূর্ত।এই ঘটনায় ইতিমিধ্যেই বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চোর চক্রকে শনাক্ত ও গাড়িটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। আসুন, আমরা সবাই চালক ছাব্বিরের পাশে দাঁড়াই। আপনার একটু সচেতনতা বা তথ্য পারে একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে। গাড়িটির সন্ধান পেলে কিংবা কোনো সন্দেহভাজন কাউকে দেখলে অবিলম্বে বিশ্বনাথ থানায় যোগাযোগ করার অনুরোধ রইল। 🙏#বিশ্বনাথ_সংবাদ #সিএনজি_চুরি #নিঃস্ব_চালক #অপরাধ_জগৎ #বিশ্বনাথ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব