প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
লৌহজংয়ে জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
আবু বকর সিদ্দিক , ✅ গণমাধ্যম কর্মী ||
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাতীয় যুবশক্তির তিন মাস মেয়াদি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে শামিম হোসেনকে আহ্বায়ক এবং হাফসা আক্তারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন।অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো:আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো:ফজলে রাব্বি খান।এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো:মেহেদী বাছার এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মো:রায়হান খান দায়িত্ব পেয়েছেন।কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র মুখ্য সংগঠক মো:সাকিব খান,মুখ্য সংগঠক মো:তাশরীফ আহমেদ তাজরীহ এবং যুগ্ম মুখ্য সংগঠক মো:ফয়সল উদ্দিন। সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সালেহ দর্জি।জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আজিম সরদার বিপ্লব,সদস্য সচিব মো:জুয়েল শেখ এবং মুখ্য সংগঠক মো:মনজুর হোসেন যৌথভাবে এ কমিটির অনুমোদন ও সুপারিশ প্রদান করেন।তিন মাস মেয়াদি এ কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার,নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবকদের সংগঠিত করার দায়িত্ব পালন করতে হবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,নবগঠিত কমিটির নেতৃত্বে লৌহজংয়ে জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।পাশাপাশি যুবসমাজকে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কমিটির নেতৃবৃন্দ ভূমিকা রাখবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব