প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার এক আসামি, পরোয়ানাভুক্ত দুই আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় তিনজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।গত ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ডাকাতি মামলার আসামি মো. আব্দুল মান্নান ভূঁইয়া (৪৩), পরোয়ানাভুক্ত আসামি মো. নাছির (৩০) এবং চর চারিপাড়া এলাকার অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় মো. জুয়েল (২৭), মো. আলাউদ্দিন (২০) ও অপু চন্দ্র সরকার (২৬) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।অভিযানগুলোতে নেতৃত্ব ও অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মধুসূদন মজুমদার, এসআই (নিঃ) দিবাকর বড়ুয়া, এএসআই (নিঃ) প্রিয়ব্রত ও এএসআই (নিঃ) শাহীন মিয়াসহ থানা পুলিশের সঙ্গীয় ফোর্স।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব