প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
কচুয়ায় ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের শুভ উদ্বোধন, রক্তের অভাবে আর ঝরবে না প্রাণ,
মোঃ আনোয়ার হোসেন ||
কচুয়া উপজেলায় ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ ‘রক্তখুঁজি’ (roktokhuji.com) ওয়েবসাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রক্তের অভাবে যেন কোনো মানুষকে জীবন হারাতে না হয় — এই মহান লক্ষ্যকে সামনে রেখে চালু হয়েছে ‘রক্তখুঁজি’। এটি একটি প্রযুক্তিনির্ভর স্বেচ্ছায় রক্তদাতা অনুসন্ধান ও সংযোগের ডিজিটাল প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমে রক্তের গ্রুপ ও নির্দিষ্ট এলাকা অনুযায়ী সহজেই রক্তদাতাদের খুঁজে পাওয়া যাবে। পাশাপাশি আগ্রহী ব্যক্তিরা স্বেচ্ছায় রক্তদাতা হিসেবে নিবন্ধিত হয়ে মানবতার এই মহৎ কাজে অংশ নিতে পারবেন।‘রক্তখুঁজি’ উদ্যোগটির মাধ্যমে —১. জরুরি সময়ে রক্তদাতা খুঁজে পাওয়া যাবে।২. রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সহজ এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থা হবে।৩. সহজে একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট রক্তদাতা খুঁজে পাওয়া যাবে।৪. দুর্লভ গ্রুপের রক্ত সহজে খুঁজে পাওয়া যাবে।৫. সময় ও ভোগান্তি কমিয়ে আনা যাবে।৬. রক্তদাতাদের রক্তদানের তথ্য সংরক্ষণ করা যাবে।৭. নিয়মিত রক্তদানের সংস্কৃতি তৈরি হবে।৮. তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করা যাবে।৯. জীবন বাঁচানোর একটি শক্তিশালী ডিজিটাল নেটওয়ার্ক তৈরি হবে।১০. মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত এবং আগ্রহী করা যাবে।১১. রক্তের অভাবে অসহায় মানুষের ভোগান্তি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুভাষ এলাই সুভাষ সহ আরও অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত থাকতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছেন বলে অনুভূতি প্রকাশ করেন আয়োজকরা।বক্তারা বলেন, তরুণদের এমন সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের এই মহতী উদ্যোগের উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা।আসুন, আমরা সবাই মানবতার পাশে দাঁড়াই। কারণ, আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার জয় হোক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব