প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মুন্সীগঞ্জ জেলা যুবদলের নেতাকে কামরুল হাসান জিয়ার ফুল দিয়ে বরণ ও অভিনন্দন
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জ জেলা যুবদলের নেতাকে কামরুল হাসান জিয়ার ফুল দিয়ে বরণ ও অভিনন্দন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সীগঞ্জ জেলা শাখার নবঘোষিত আংশিক কমিটিতে স্থান পাওয়া নেতা সিরাজ পাঠান কে গজারিয়া উপজেলা যুবদলের সদস্য, সাবেক আইন বিষয়ক সম্পাদক কামরুল হাসান জিয়ার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
শাকিল প্রধান এর পাঠানো তথ্যচিত্রে।গজারিয়া উপজেলা যুবদলের সদস্য কামরুল হাসান জিয়ার নেতৃত্বে একদল নেতাকর্মী আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত নেতা কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। গজারিয়া উপজেলা যুবদলের সদস্য দুলাল সরকার। রায়হান, মাসুদ, তুষার রাজিব। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই আংশিক কমিটি অনুমোদন করেন এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটিতে সিরাজ পাঠান কে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছ।কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেশি গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব