প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে পুলিশের অভিযানে ৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিবপুর (বাংলাবাজার) এলাকায় নাহিদ স্টোরের সামনে সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মো. রাসেলকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তার রাসেল কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম এলাকার মৃত মকবুল আহামদের ছেলে। তিনি শাহরাস্তির শিবপুর বাংলাবাজার এলাকার মীম মীনা অটো রাইস মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন।এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬; জিআর নম্বর-৩৫২।শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব