প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছয়জনকে অর্থদণ্ড
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছয়জনকে অর্থদণ্ড
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় সড়ক পরিবহন আইন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও দণ্ডবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় চৌগাছা সরকারি কলেজের সামনে যশোর রোডের প্রধান সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনিব।
অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তিনজনকে ৫০০ টাকা করে এবং একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে দুজনকে ৫০০ টাকা করে এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা লঙ্ঘনের দায়ে একজনকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে মোট ছয়জনকে সর্বমোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে সংশ্লিষ্টদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব