প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
রাজারহাটে ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
মোঃ মাজহারুল ইসলাম নাজমুল , সংবাদদাতা ||
রাজারহাটে ৫০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়‘এক ফোঁটা রক্ত বাচাঁতে পারে একটি জীবন ’—এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ব্লাড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পাঙ্গারাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তুহিন পাটোয়ারী, ছিনাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আরিয়ান আহমেদসহ সংগঠনটির অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা।দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০০ মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জরুরি প্রয়োজনে সহজে রক্তদাতা খুঁজে পাওয়া এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য।তারা আরও জানান, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে ছিনাই ব্লাড ব্যাংকের প্রথম এই ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব