প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
কচুয়ায় তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট, নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা,
মোঃ আনোয়ার হোসেন ||
কচুয়া উপজেলায় অবস্থিত তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে।অভিযানে হোটেলটিতে বিভিন্ন ধরনের অপরিচ্ছন্নতা, খাদ্যের মানহীন অবস্থা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।এই অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।হোটেল কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপদ খাবার পরিবেশনের জন্য সতর্ক করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব