প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ৩০০ তিনশত পুড়িয়া হেরোইনসহ ০১ এক জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইনসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১১/১১/২০২৬ খ্রিঃ তারিখ ১৮:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। ফুলমালা (৫২), পিতা-মৃত হাসন মন্ডল, স্বামী-আজিমুদ্দিন, মাতা-মৃত মালেকা বেগম, সাং-খড়িবুনা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, এ/পি সাং-হেমায়েতপুর, জয়নাবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইনসহ (যাহার ওজন ৩০ গ্রাম (মূল্য অনুমান ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা গ্রেফতার করেন।ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব