প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে খান ফার্মেসির মালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকি ফার্মেসির মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন যশোর জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব