প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সমাপনী প্রশিক্ষণ শেষে ট্যাব বিতরণ
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়ায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) গজারিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, মাঠপর্যায়ে জরিপ কার্যক্রম পরিচালনা এবং সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিকভাবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ ও ট্যাব বিতরণের মাধ্যমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল, নির্ভুল ও স্বচ্ছ হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব