প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
. নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ: বিচারের দাবিতে লোহাগাড়ায় মশাল মিছিল
ফাহাদ চৌধুরী ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় মশাল মিছিল করেছে উপজেলা এনসিপি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার আইস পার্ক থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা সমবেত হয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মামুন, দক্ষিণ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বকর, সদস্য সচিব ডি এম মারুফ হাসান রিজভী, সাংগঠনিক সম্পাদক ডি এইচ সাবিত এবং দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।সমাবেশে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মামুন, সদস্য সচিব ডি এম মারুফ হাসান রিজভী ও দক্ষিণ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফ। বক্তারা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।এ সময় নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব