প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে ইসলামী যুব আন্দোলনের জেলা যুব সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ব্যাপক প্রস্তুতি
মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন, ✅ গণমাধ্যম কর্মী ||
দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার ‘জেলা যুব সম্মেলন ২০২৬’। সম্মেলনটিকে সফল ও সার্থক করে তুলতে ইতিমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা শুরু করেছে সংগঠনটির নেতাকর্মীরা।সংগঠনের পঞ্চগড় জেলা শাখা সূত্রে জানা গেছে, আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার দুপুর ৩টা থেকে পঞ্চগড় শহরের আইএবি জেলা কার্যালয় রোওশোনাবাগ,পঞ্চগড় দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুফতি একেএম আব্দুজ জাহের আরেফী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল হাই।সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলাক্বারী মুহাম্মাদ আব্দুল্লাহসহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলাআলহাজ্ব কামরুল হাসান প্রধানসভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলামাওলানা মো: সফিকুল আলমছদর, বাংলাদেশ মুজাহিদ কমিটি, পঞ্চগড় জেলামাও: সৈয়দ মুহাম্মাদ সুলতান মাহমুদ সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলাসভাপতিমুহাম্মাদ শাহপরান সুজন সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলা সভাপতিত্ব করবেন মুহাম্মাদ নুরুল্লাহ(ইসলামী যুব আন্দোলন পঞ্চগড় জেলা শাখার) সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইসলামী যুব আন্দোলন পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ জানান, দেশের বর্তমান প্রেক্ষাপট ও ক্রান্তিলগ্নে যুব সমাজকে নৈতিক, আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং আগামী দিনের রাষ্ট্র সংস্কারে তরুণদের নেতৃত্ব নিশ্চিত করাই এই সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য।সম্মেলনকে ঘিরে জেলার পাঁচটি উপজেলা (পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া) এবং প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভা, দাওয়াতি গণসংযোগ, মাইকিং, পোস্টারিং ও তোরণ নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। স্থানীয় যুব সমাজের মাঝেও এই সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত জেলা যুব সম্মেলনে পঞ্চগড়ের সর্বস্তরের যুবক, শিক্ষার্থী, পেশাজীবী ও তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা শাখার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব