প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
শ্রীনগরে ডিবির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে শ্রীনগর থানাধীন ছনবাড়ি মোড় এলাকায় ছনবাড়ি থেকে ইছাপুরাগামী সড়কের দক্ষিণ পাশে মনির স্টোরের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ বদরুদ্দোজার কঠোর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন। এ সময় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল সরদারকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সোহেল সরদার (৪০) ফরিদপুর জেলার বোয়ালমারী থানার আন্দারকোটা গ্রামের মোঃ ফারুক সরদারের ছেলে। তিনি বর্তমানে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব