প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ হানিফ , গণমাধ্যম কর্মী ||
ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের সুধী সমাবেশ অনুষ্ঠিত বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও কিশোর অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান; প্রধান অতিথি ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।ফেনীতে নারী ও শিশুর নিরাপত্তা ও সামাজিক অপরাধ দমনে সুধী সমাবেশনারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল করিম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মাদক এবং কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধ ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদেরও কার্যকর ভূমিকা রাখতে হবে।এ সময় নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।সমাবেশে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিট ও কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব