প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী নাহার কণা
জহিরুল ইসলাম, গণমাধ্যম কর্মী ||
সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬, পেলেন চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী নাহার কণা। (১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।সাংস্কৃতিক অঙ্গনে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাহার কণা বলেন, _"সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।"_অনুষ্ঠান শেষে তিনি তার সকল ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব