প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির মশাল মিছিল
কে এম নূহ পারভেজ বিজয় , গণমাধ্যম কর্মী ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে অ/গ্নি/কাণ্ডের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল ও বি/ক্ষো/ভ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। এনসিপির পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত দা/হ্য পদার্থ নিক্ষেপের হা/ম/লা হিসেবে দাবি করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।গত বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকস্মিক এই আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ এবং দুটি গৃহপালিত ছাগল পুড়ে যায়। তবে মূল ঘর থেকে কিছুটা দূরে অবস্থিত তিনতলা ভবনে থাকা তার বাবা-মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নুসরাত তাবাসসুম জানান, এমন ঘটনার মাধ্যমে তার কণ্ঠরোধ করা যাবে না এবং তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঘটনার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। এরই অংশ হিসেবে ময়মনসিংহ মহানগর ও জেলা এনসিপির উদ্যোগে শহরে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়, যেখানে বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।অন্যদিকে, কুষ্টিয়া জেলা পুলিশ ও প্রশাসন জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক তথ্যের ভিত্তিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা উল্লেখ করলে এনসিপির সংসদ সদস্যরা এর প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও একজন সংসদ সদস্যের বাড়িতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব