প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে জিআর পরোয়ানাভুক্ত বাসচালক শহিদ গ্রেফতার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে জিআর (জেনারেল রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) শাহরাস্তি থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদ (৪১)। তিনি পেশায় একজন বাসচালক। তার পিতার নাম মৃত মনু মিয়া। তিনি শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিঃ) আল আমিন হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে জিআর নং-২ (রূপগঞ্জ) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ শহিদকে গ্রেফতার করতে সক্ষম হন।পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শাহরাস্তি থানা পুলিশ জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব