প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
মিঠাপুকুরের ১৬ নং মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল সাদির গণসংযোগে মুখরিত শিববাজার মাদরাসা প্রাঙ্গণ
মোঃ মেজবাউল ইসলাম , গণমাধ্যম কর্মী ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নের সর্বত্র চলছে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নানা জল্পনা-কল্পনা ও গণসংযোগ। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের জনবহুল এলাকা শিববাজার মুরাদপুর রাজ্জাকিয়া সিনিয়র আলিম মাদরাসায় এক বিশেষ মতবিনিময় ও প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার তরুণ ও জনপ্রিয় মুখ মোঃ রুবেল সাদি। এ সময় মাদরাসা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রচারণা ও গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল সাদি স্থানীয় সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন, নির্বাচিত হলে মির্জাপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।এলাকাবাসীর মতে, মোঃ রুবেল সাদির মতো তরুণ ও মিশুক প্রার্থী মাঠে থাকায় নির্বাচনী মাঠে পাড়া-মহল্লায় আলোচনা এখন তুঙ্গে। মাদরাসা প্রাঙ্গণের এই গণসংযোগ ও মতবিনিময় সভাটি স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়ার সৃষ্টি করেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব