প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ত্রিশাল উপজেলা আমির হিসেবে সফল দায়িত্ব হিসেবে আছেন
মোঃ খাইরুল ইসলাম , গণমাধ্যম কর্মী ||
উপজেলা আমীর হিসেবে ২০০৫ - ২০২৬আ ন ম আব্দুল্লাহিল বাকী (নোমান) ত্রিশাল উপজেলার আমীর হিসেবে প্রথম নির্বাচিত হন ২০০৫ সালে। তখন থেকে এখন পর্যন্ত একজন সফল আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামায়াতে ইসলামীর দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অত্যান্ত পরিশ্রম ও ত্যাগ বিজর্সন দিয়ে দ্বীন প্রতিষ্ঠার জন্য সামাজিক কাজে, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর মাঝে তিনি অতুলনীয় ত্রিশাল উপজেলার গণমানুষের নেতা — আব্দুল্লাহিল বাকী (নোমান)। ত্রিশালের প্রতিটি গ্রাম, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি পাড়া-মহল্লায় রয়েছে তাঁর পদচিহ্ন। দেশ ও সমাজের কল্যাণে, নেতৃত্ব গড়ে তোলার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য।প্রতিটি মানুষের অন্তরে রয়েছে উনার প্রতি বিশেষ ভালোবাসা। আর এই ভালোবাসার প্রকাশ ঘটেছিল ২০১৪ সালের উপজেলা নির্বাচনে। সেই নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের ভোটে নির্বাচিত হয়েও তিনি ষড়যন্ত্রের কাছে হেরে যান। কিন্তু মানুষের মন থেকে তিনি হারিয়ে যাননি। প্রতিটি মানুষের মনে গাঁথা রয়েছে আবু নোমান নামটি।আশা করছি, আগামী উপজেলা নির্বাচনে জনগণ আবারো ভালোবাসার প্রতিফলন ঘটাবে, ইনশাআল্লাহ।এখনো তিনি আমাদের দায়িত্বশীল হিসেবে আছেন। সামনে থাকবেন আরো বড় দায়িত্বশীল হিসেবে। আল্লাহ তায়ালা প্রিয় ভাইকে সুস্থতার সাথে হায়াত বৃদ্ধি করে দিন। উনার নেতৃত্ব আমাদের উপর প্রলম্ভিত করুন। আমাদের সকল কাজ ও ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব