প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রিফাত গ্রেফতার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত ২২ নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে
কাজী নজরুল ইসলাম ||
সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রিফাত গ্রেফতার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। অভিযানে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার ( ১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম। এরআগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার ব্যক্তি জাহিদ হাসান রনি (৩০), শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা। স্থানীয়দের অভিযোগ, রিফাত দীর্ঘদিন ধরে শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ইয়াবাসহ রিফাত ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আরো জানা যায় রিফাত এর বিশাল এক ছিনতাইকারীর চক্রব্ধ রয়েছে যারা প্রতিনিয়ত শিমরাইল মোর থেকে ভালোবাসা কাচপুর ব্রিজ পর্যন্ত একদল ছিনতাইকারি প্রতিনিয়ত শিমরাইল টার্মিনাল থেকে প্রতিনিয়ত ট্রাক ড্রাইভার হেলপারদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা জোরপূর্বক জিম্মি করে হাতিয়ে নিয়ে যা এই ঘটনায় ভুক্তভোগীরা কারো কাছে বলার সাহস পায় না রিফাতের এই চক্র বেপরোয়া হয়ে উঠেছে, তাই এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব