প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
কুমিল্লা জেলা পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জনাব জাকারিয়া তাহের (সুমন), এমপি।শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে নবনির্মিত অফিস কক্ষটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জনাব মো. জসীম উদ্দিন, কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মো. আনিসুজ্জামান, পিপিএম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ও পরিকল্পিত সাজসজ্জা এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনার উপযোগী পরিবেশ সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।নবনির্মিত এ অফিস কক্ষটি কুমিল্লা জেলা পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ কক্ষটি প্রশাসনিক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক সমন্বয় এবং পেশাগত দায়িত্ব পালনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব