প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন লোগাং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন
আমির হামজা , সংবাদদাতা ||
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে (Md. Ainul Hosen) দেওয়া এক স্ট্যাটাসে কড়া বার্তা দিয়েছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আইনুল হোসেন।রোববার (১৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করে তিনি লেখেন, "ডিসেম্বর ডিসেম্বর করে কোন লাভ হবে না, ডিসেম্বরে শীত ছাড়া আর কিছুই আসবে না।"সারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে লোগাং ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ধারাবাহিকতায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্য দেন।একই সঙ্গে তিনি যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান। তার এই ফেসবুক পোস্টটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব