প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
চৌগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
এম এ মান্নান, চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর ও জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ কার্যক্রম শুরু হয়।
পাতিবিলা ইউনিয়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন, বিএনপি নেতা অ্যাডভোকেট আলীবুদ্দিন খান ও তরিকুল ইসলাম ডবলুসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দীন জানান, উপজেলার সব ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা।
ফ্যামিলি কার্ড উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে যোগ্য পরিবারগুলো উপকৃত হবে এবং অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব