প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
চৌগাছায় ২১ দিনের মাথায় ওসি কাজী বাবুলের বদলি
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় ২১ দিনের মাথায় ওসি কাজী বাবুলের বদলিএম এ মান্নান, চৌগাছা (যশোর):যশোরের চৌগাছা থানায় যোগদানের মাত্র ২১ দিনের মাথায় বদলি হয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন। রবিবার (১৫ নভেম্বর) সকালে এক অফিস আদেশে তাঁকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়।চৌগাছা থানার নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ শহীদ তিতুমীর। তিনি এর আগে বেনাপোল পোর্ট থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন।বদলির বিষয়টি নিশ্চিত করেছেন ওসি কাজী বাবুল হোসেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০২৬ তিনি চৌগাছা থানায় যোগদান করেছিলেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব