প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
জশনে জুলুসে মুখর চট্টগ্রাম, অংশ নিলেন লাখো মানুষ
মোহাম্মদ রবিউল হোসেন , সংবাদদাতা ||
সকাল ৯টা। ষোলোশহরের সড়কে তখন মানুষের স্রোত। ভোর থেকেই আসছেন বিভিন্ন বয়সী মানুষ। কারও কণ্ঠে হামদ-নাত, কারও কণ্ঠে তাকবির, দরুদ শরিফ ও জিকির। কেউ হেঁটে, কেউ আবার ট্রাক-পিকআপে করে পৌঁছেছেন জুলুসে। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মানুষের ভিড়। একসময় লাখো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ষোলশহর ও আশপাশের এলাকা।এই আবহের মধ্যেই আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম জশনে জুলুসের কার্যক্রম শুরু হয়। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাখো মানুষ অংশ নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব