প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম: "জিনে নিয়ে গেছে" নাটক ফাঁস! নিজ সন্তানকে হ-ত্যা করে মা-ই গ্রেফতার
মিনহাজুল আলম তানভীর , গণমাধ্যম কর্মী ||
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া "জিনে সন্তানকে নিয়ে গেছে" দাবী করা মা-কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য - সন্তানকে হ-ত্যা করে লাশ গুম করার পর জিনের গল্প সাজায়. প্রথমে ওই মা থানায় এবং সামাজিক মাধ্যমে অভিযোগ করেন তার সন্তানকে রাতের বেলা "জিনে" নিয়ে গেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। মায়ের কথায় অসামঞ্জস্য পাওয়া যায়।জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মা স্বীকার করেন তিনিই নিজ সন্তানকে হ-ত্যা করেছেন। পরে লাশ গুম করতে জিনের গল্প বানান।মিথ্যা তথ্য দেওয়া ও হ-ত্যার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এই ঘটনা আবারও প্রমাণ করল গুজব ও কুসংস্কার কত সহজে ছড়ায়। পুলিশের দ্রুত ও পেশাদার তদন্তের কারণে আসল অপরাধী ধরা পড়েছে। সন্তান হ-ত্যার মতো ঘটনা সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব