প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
চরকাঁকড়ায় ৯ নং ওয়ার্ডে আছি মিঝি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ঘটনাস্থল পরিদর্শনে অধ্যক্ষ বেলায়েত হোসেন
আবদুল আউয়াল ||
চরকাঁকড়ায় ৯ নং ওয়ার্ডে আছি মিঝি বাড়িতেভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ঘটনাস্থল পরিদর্শনে অধ্যক্ষ বেলায়েত হোসেনকোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:আবদুল আউয়াল ২৬-০৮-২০২৬ইংনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ আছিম মিয়াজির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে পরিদর্শনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।পরিদর্শনকালে জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার শুরা সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন এবং কোম্পানীগঞ্জ উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও সার্বিক খোঁজখবর নেন। নেতারা আগুনে পুড়ে যাওয়া বসতবাড়ির ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন এবং ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাস্টার বেলায়েত হোসেন ইউনিয়ন আমিরএডভোকেট ইউনুস সুমন,আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চরকাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, জাহাঙ্গীর হোসেন বাবুল ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী।এই সময়ে জামায়াতে ইসলামী ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শকনকালে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের বিত্তবানদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব