প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
চিরিরবন্দরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণপ্রতিবেদক : চিরিরবন্দর সমাচার নিয়ে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ জনাব আখতারুজ্জামান মিয়া, এমপি।এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সরকারদলীয় বিভিন্ন নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এ উদ্যোগ তাদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করেন তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব