প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ২৪ ঘণ্টায় মাদক, চুরি ও হত্যা মামলায় ১১ জন গ্রেপ্তার
নুরুজ্জামান, সংবাদদাতা ||
রংপুরে ২৪ ঘণ্টায় মাদক, চুরি ও হত্যা মামলায় ১১ জন গ্রেপ্তাররংপুর প্রতিনিধিঃরংপুর মহানগরীতে গত ২৪ ঘণ্টায় মাদক, অটোরিকশা চুরি, হত্যা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।আরপিএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে মহানগরজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।পরশুরাম থানার পৃথক অভিযানে মাদক নিয়ে প্রবেশ ও সেবনের অভিযোগে মো. ইসমাইল হোসেন (২০) ও মো. আকাশ (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।মাহিগঞ্জ থানার অভিযানে অটোরিকশা চুরি এবং চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. আকাশ (২৫), মো. খলিল মিয়া (৪৫) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।তাজহাট থানার পৃথক অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. মাসুদ রানা (৩৬) ও মো. সুমন (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।হাজীরহাট থানার অভিযানে মাদকসহ জগদীশ চন্দ্র বর্মণ (৪৪) ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মঈনুল হককে গ্রেপ্তার করা হয়। জগদীশের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঈনুল হককে আদালতে পাঠানো হয়েছে।হারাগাছ থানার পৃথক অভিযানে আটটি ইয়াবা বড়িসহ মো. সাদিকুল (৩২) এবং একটি হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় মুন্নি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্নি বেগমকে যথাযথ পুলিশি নিরাপত্তায় পিবিআই, রংপুরের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই মামলার অন্যতম আসামি তাঁর স্বামী সাজু মিয়াকে আগেই পিবিআই, রংপুর আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক উদ্ধার, মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশের এ ধরনের অভিযান চলবে।নুরুজ্জামান ইসলাম রংপুর
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব