প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭: বালক-বালিকাদের অংশগ্রহণের সুযোগ চিরিরবন্দরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭: বালক-বালিকাদের অংশগ্রহণের সুযোগচিরিরবন্দরসহ সারাদেশে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর। ২০২৬-২৭’-এর রেজিস্ট্রেশনক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানো এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।এ আয়োজনে ১০টি ইভেন্টে বালক-বালিকাদের অংশগ্রহণের সুযোগ থাকছে। ইভেন্টগুলো হলো—ক্রিকেট, ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, দাবা, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস।অংশগ্রহণের বয়সসীমা১০ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৬ তারিখের মধ্যে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রআবেদনকারীদের অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থী কোন শ্রেণিতে অধ্যয়নরত তার প্রমাণপত্র/রেজিস্ট্রেশন কার্ড এবং সাম্প্রতিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি জমা দিতে হবে। এছাড়া সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিও প্রয়োজন হবে।রেজিস্ট্রেশনের সময়সীমানতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।আগ্রহী শিক্ষার্থীদের notunkurisports.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানানো হয়েছে।আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা সম্ভব হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব