প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
কোদালিয়া শহীদ নগর ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী রফিকুজ্জামান অনু।
মোঃ মফিজুর রহমান, সংবাদদাতা ||
কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা রফিকুজ্জামান অনু আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।অবিভক্ত নগরকান্দা-সালথার সাবেক ছাত্রনেতা হিসেবে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করা রফিকুজ্জামান অনু পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ফরিদপুরসহ দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। স্থানীয় পর্যায়ে তিনি একজন অভিজ্ঞ ও বিচক্ষণ জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন।চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার ভূমিকা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে বলে তার সমর্থকদের দাবি। অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি কোদালিয়া শহীদ নগর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।রফিকুজ্জামান অনুর রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তার সমর্থকেরা তুলে ধরেন অন্যায়ের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং ন্যায় ও নীতির প্রতি তার অঙ্গীকার। তাদের মতে, সাধারণ মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রফিকুজ্জামান অনু ইউনিয়নবাসীর উদ্দেশে বলেন, অতীতে তিনি যদি তাদের জন্য ভালো কোনো কাজ করে থাকেন, তাহলে তাদের অনুমতি ও সমর্থন নিয়ে আবারও কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে চান।তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরদার করা হবে এবং অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কোদালিয়া শহীদ নগর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এদিকে রফিকুজ্জামান অনুর পুনরায় চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের মতামত ও সহযোগিতা কামনা করবেন বলে জানিয়েছেন।পরিশেষে ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আবারও আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। সবার সঙ্গে দেখা হবে, কথা হবে—প্রতিটি নাগরিকের ঘরে ঘরে গিয়ে।”কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের আগামী নির্বাচনে রফিকুজ্জামান অনুর প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব