প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
জলসিঁড়ি গলফ ক্লাবে ‘ এস এসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ ৮৬ ক্লাব বসুন্ধরা এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি।
মোঃ মফিজুর রহমান, সংবাদদাতা ||
‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—স্লোগানে পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ মো: মফিজুর রহমান, ঢাকা: গতকাল (২৬ -৮ - ২০২৬) পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জলসিঁড়ি গলফ ক্লাবে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৬ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন এস এসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ (৮৬ ক্লাব বসুন্ধরা) -এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।‘ছিয়াশির সবুজ পরিবেশ, আগলে রাখবে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে এস এসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর ফাউন্ডার আশরাফুল হক সোহেল সহ অন্যান্য বন্ধুরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নিজেদের হাতে গাছের চারা রোপণ করেন। তাঁদের এ উদ্যোগে পরিবেশ সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।‘৮৬-এর বন্ধুরা জানান, বন্ধুত্বের বন্ধনকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। এরই ধারাবাহিকতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। ৮৬ ক্লাব বসুন্ধরার সার্বিক তত্ত্বাবধানে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, রোপণ করা প্রতিটি চারা আগামী দিনে বড় বৃক্ষে পরিণত হয়ে জলসিঁড়ি গলফ ক্লাব ও আশপাশের এলাকায় সবুজের আবরণ তৈরি করবে। একই সঙ্গে এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে।এক হাজার গাছের এ উদ্যোগ যেন শুধু একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে আরও বড় পরিসরে দীর্ঘমেয়াদি সবুজ আন্দোলনে রূপ নেয়—এটাই প্রত্যাশা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব