প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
গর্ভনিংবডির সভাপতি ডাঃ আনজুমান আরা: ফুলের শুভেচ্ছা সিক্ত হলেন
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি, শ্রীনগর (মুন্সীগঞ্জ):মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের এডহক গর্ভনিংবডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ আনজুমান আরা। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, ড্যাব-এর আজীবন সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সদস্য। তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডাঃ শেখ ফরহাদের সহধর্মিণী।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। একই প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ আইয়ুব খানকে শিক্ষক প্রতিনিধি এবং শেখ মোঃ বাবুলকে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।নবনির্বাচিত সভাপতি ডাঃ আনজুমান আরাকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক মোঃ আইয়ুব খান, অভিভাবক সদস্য শেখ মোঃ বাবুল। আরো উল্লেখ থাকে যে তিনি ১৪৭ বছরের ইতিহাসে অত্র প্রতিষ্ঠানেরপ্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব