প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
নেত্রকোণা জেলায় জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় গতিশীলতা বৃদ্ধিতে মদন থানায় নতুন ডাবল ক্যাবিন পিকআপ সংযোজন।
আরিফ হাসান রিপন , সংবাদদাতা ||
অদ্য ২৭/০৮/২০২৬খ্রি.বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, জনবান্ধব ও দক্ষ করে গড়ে তোলার নিরন্তর প্রয়াসের অংশ হিসেবে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে মদন থানায় একটি নতুন ডাবল ক্যাবিন গাড়ি হস্তান্তর করা হয়েছে।নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম, মহোদয় মদন থানার অফিসার ইনচার্জের হাতে এই নতুন গাড়ির চাবি তুলে দেন।নতুন এই যানবাহন সংযোজনের ফলে মদন থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি রেসপন্স, নাইট টহল এবং দুর্গম এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার কাজ আরও দ্রুত ও সহজ হবে।নেত্রকোনা জেলা পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।উক্ত সময় আরও উপস্থিত ছিলেন জনাব হফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেত্রকোণা, সহ নেত্রকোণা জেলার উর্ধতন কর্মকর্তাগন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব