প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
খুলনায় শিবিরের "জুলাই কুইজ" আয়োজন
আসরাফুল মোড়ল, গণমাধ্যম কর্মী ||
জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত "জুলাই কুইজ" এর পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম।পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান, সাবেক কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল আউয়াল, মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন।অনুষ্ঠানে সেরা ১০০ জনকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, কুরআন, বইসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব