প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
খানসামায় জনসেবায় আস্থার নাম লিটন চেয়ারম্যান
মোঃ বিপ্লব ইসলাম , ✅ গণমাধ্যম কর্মী ||
খানসামায় জনসেবায় আস্থার নাম লিটন চেয়ারম্যানদিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নে জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে একটি স্বনামধন্য চেয়ারম্যান পরিবার। স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে কয়েক দশক ধরে এই পরিবারের সদস্যরা ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে আসছেন। বর্তমানে সেই ধারাবাহিকতায় নেতৃত্ব দিচ্ছেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন লিটন।জানা যায়, মরহুম সিরাজ উদ্দিন ১৯৬০ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জনসেবার সেই ধারাবাহিকতা এগিয়ে নেন তাঁর বড় ছেলে মোঃ শাহাদাত হোসেন বাবলু। ১৯৮৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবলুর দীর্ঘ দায়িত্বকালেও শিক্ষা, রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। মানুষের চাহিদা ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে জনসেবায় এগিয়ে আসেন তাঁর ছোট ভাই মোঃ সাখাওয়াত হোসেন লিটন।২০০৮ সালের পর কিছু সময়ের বিরতি শেষে ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন লিটন। পরবর্তীতে এক মেয়াদের বিরতির পর ২০২২ সালের নির্বাচনেও গোয়ালডিহি ইউনিয়নের ভোটাররা তাঁকে আবারও চেয়ারম্যান নির্বাচিত করে তাঁর ওপর আস্থা প্রকাশ করেন।দায়িত্ব গ্রহণের পর থেকে লিটন চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে সাধারণ মানুষের কাছেও তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে গোয়ালডিহি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা মোঃ মনির উদ্দিন বলেন, “মোঃ সাখাওয়াত হোসেন লিটন চেয়ারম্যান হিসেবে সবসময় জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর সততা ও কর্মদক্ষতায় এলাকাবাসী সন্তুষ্ট। তাই আগামী নির্বাচনেও আমরা তাঁকে বিপুল ভোটে বিজয়ী দেখতে চাই।”স্থানীয়দের মতে, মরহুম সিরাজ উদ্দিনের মাধ্যমে শুরু হওয়া জনসেবার পথ ধরে শাহাদাত হোসেন বাবলুর দীর্ঘ নেতৃত্ব এবং বর্তমানে সাখাওয়াত হোসেন লিটনের গতিশীল কর্মকাণ্ড গোয়ালডিহি ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে একটি ধারাবাহিকতার সৃষ্টি করেছে। সেই পথচলায় ৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন ইউনিয়নবাসী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব