প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মল্লিক অলিউল্লাহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আসরাফুল মোড়ল, গণমাধ্যম কর্মী ||
বাগেরহাটের রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মল্লিক অলিউল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় হোগলডাঙ্গা গ্রামের মাঠে রামপালের সহকারী কমিশনার (ভূমি) অভিজিত চক্রবর্তীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা মল্লিক অলিউল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ অংশ নেন।জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মল্লিক অলিউল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব